হয়তো…প্রেমা
কার জলে ভাসাতে গেলে ফুল
কার চোখে হয়েছো নিঃস্ব
কেন স্বীকার করো
দুঃখ সব চেতনার মূল।.
জানো প্রেমা, আজ আকাশে খুব মেঘ করেছে। হয়তো কিছুক্ষণের মাঝেই কালবৈশাখী শুরু হবে। পাশের বাড়ির ছোটবাচ্চাগুলো ছাদে উঠে এসেছে… লাফাচ্ছে… খেলছে…. কত মজাই না ওরা করছে। আমি মাঝে মাঝে ভাবি, ইশ যদি ওই সময়টায় যেতে পারতাম!!! কোন দুঃখ নেই, কোন কষ্ট নেই, সম্পর্কগুলোর মাঝে কোন অসাড়তা নেই…….সময়গুলো কত সুন্দর করেই না কাটতো!!! হয়তো জীবনটাকে নতুন করে শুরু করতে পারতাম…..
ভেবেছিলাম হয়তো তুমি ভুলে যাবে আমাকে। হয়তো অনেক বেশি ঘৃণা করবে আমাকে…..অনেক অনেক বেশি…..। হয়তো অন্য কারো মাঝে নিজের সুখটুকু খুঁজে নেবে। হয়তো কোন এক ক্ষণে তার মাঝে আমার প্রতিচ্ছবি খুঁজবে….না পেয়ে হয়তো আবার তার ভালোবাসায় নিজেকে উজাড় করে দেবে। ভেবেছিলাম হয়তো এ জীবনে তোমার কন্ঠ আর শুনতে পাবো না।
জানতাম না, আমি ভুল ছিলাম। অনেক বেশি ভুল ছিলাম আমি।
কেন তুমি আমাকে এতো ভালোবাসলে! কেন গত ২ টা বছর এক মূহুর্তের জন্যও আমাকে ভুলে যাও নি! কেন আমার জন্য নিজেকে উজাড় করে দিয়ে এখনো বসে আছ আমার অপেক্ষায়! আমার ফিরে আসার তো কোনো পথ খোলা নেই। থাকলে…….
কেন নিজেকে তিল তিল করে শেষ করে দিচ্ছো? তোমার এই আর্তনাদ আমাকে কতখানি অপরাধী করে, কতটা ক্ষত-বিক্ষত করে তুমি বোঝ না! তোমার এক ফোঁটা চোখের পানি আমার কতটা মূল্যবান, তুমি জানো না! এতটা অবুঝ তুমি!!!!!
মানুষ স্বপ্ন নিয়ে বাঁচে….হাজারটা স্বপ্ন এলোমোলো হয়ে গেলেও মানুষ স্বপ্ন দেখে….আমিও দেখি। এই আমি তোমাকে স্বপ্ন দেখতে শিখিয়েছিলাম, হয়তো তোমার হাত ধরে তোমার স্বপ্নের পথে হাঁটতে পারিনি….তাই বলে কি তোমার স্বপ্নগুলো এভাবে হারিয়ে যাবে!
না, এভাবে তোমাকে আমি শেষ হয়ে যেতে দেব না।
তোমার ঘৃণার সাগরে ডুবে মরতে পারব….কিন্তু তোমার ভালোবাসার আগুনে পুড়তে পারবো না…..আমি ধ্বংস হয়ে যাব……
তারপরও বলি, আমি তোমাকে ভালোবাসি। অনেক অনেক বেশি ভালোবাসি। ভালোবেসে যাব অনন্তকাল। এ জীবনে হয়ত পাবো না তোমায়….তবুও তুমি আমার ছিলে, আছো, থাকবে……আমার অপার্থিব অনুভূতির মাঝে…আমার অব্যক্ত ভালোবাসা হয়ে……











