বন্ধন
মানুষের জীবনটা বড় অদ্ভূত। একসময় যার সম্পর্কে চিন্তাও করা যায় না, একসময় কতনা ছোট্ট কারনে তার সাথে চির বিচ্ছেদ ঘটে। তাও মেনে নিতে হয়। কথাগুলো বলেছিল শরৎচন্দ্র, চরিত্রহীন এ। শরৎচন্দ্রকে এজন্যই আমি খুব পছন্দ করি, মানুষের সম্পর্কগুলোকে কত সুন্দর করেই না তিনি ব্যাখ্যা দিয়েছেন।
রক্তের সম্পর্ক নয়, আত্মার পবিত্র বন্ধনই আত্মীয়তার জন্ম দেয় – এই কথাটিকে একমসয় খুব মানতাম, বিশ্বাস করতাম। এখন আর করি না।
এ ধরনের সম্পর্কগুলো খুব ঠুনকো হয়, অনেকটাই কাঁচের ঘরের মতন। সামান্য আঘাতেই ভেঙ্গে যায়। আর কখন কিভাবে তা হয়, কেউ বলতে পারে না।
প্রেমা, কখনো ভাবিনি তুমি একটু একটু করে আমার এতটা কাছে আসবে। ভাবিনি, আমাকে এতখানি ভালোবাসবে। কাছে এলে, গ্রীষ্মের দুপুরে এক পশলা বৃষ্টির মতো করে। ভালোবাসলে নিজেকে উজাড় করে দিয়ে, কখনো বুঝতেও দাও নি আমাকে। যখন বুঝলাম, “ভালোবাসি” বলে সেই যে চলে গেলে, আর ফিরেও তাকালে না। কিভাবে পারলে, তুমি!
একটা বন্ধু ছিল। খুব কাছের বন্ধু। কিন্তু ক’দিনেরই বা পরিচয়। সেও চলে গেল। যাবার সময় শিখিয়ে দিয়ে গেল, রক্তের সম্পর্ক আর “পাতানো” সম্পর্কের পার্থক্য। আসলেই তুমি মিথ্যে বলনি বন্ধু, সময়ের পথে চলতে চলতে রক্তের সম্পর্কগুলোই টিকে থাকে, এর বাইরের সম্পর্কগুলো হারিয়ে যায়।
কেন যেন এখন আর কোন সম্পর্কতেই আর আনন্দ খুঁজে পাই না। কেন যেন মনে হয়, সবই মিথ্যে। সবকিছুই অভিনয়। জীবনের প্রয়োজনে সম্পর্ক যেমন তৈরী হয়, সময়ের প্রয়োজনেই তা আবার হারিয়ে যায়। এত আকুলতা, নির্ভরতা, অপেক্ষা সবই অলীক, ধূসর।
জীবনটা কেন যেন ১০.১ ইঞ্চিতে আটকে গেছে। শত চেষ্টা করেও এর থেকে নিজেকে বের করে আনতে পারছি না। কিন্তু আমার দম বন্ধ হয়ে আসে এখন। চারপাশের মানুষগুলোর অভিনয় আমাকে অসুস্থ করে ফেলছে।
কোথাও থেকে ঘুরে আসা দরকার। কোনো পাহাড়ে কিম্বা নদীর পাড়ে….পাহাড়ই আমার ভালো লাগে…নিঃসঙ্গ, একা কিন্তু সবকিছু সয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে….।
অটোগ্রাফ সিনেমার একটা গানের লাইন……
যেটা ছিলো না ছিলো না সেটা না পাওয়াই থাক….সব পেলে নষ্ট জীবন……
আসলেই হয়তো তাই………












কোন কমেন্ট করবনা।
তবে একটা কথা, পাহাড় নয় সাগর ভাল লাগে আমার-অজানায় হারিয়ে যায় বলে।
কিন্তু আপুনি, সাগরে যাওয়ার খরচ অনেএএএএক
স্বপ্ন ভঙ্গ হয় আশা নিরাশায় রূপান্তরিত হয় কিন্তু তাও মানুষ স্বপ্ন দেখে নতুন সুন্দর দিনের আশা করে। জীবন থেমে থাকে না, মানুষের সম্পর্কও থেমে থাকবে না।
জীবনে কারো কাছ থেকে ধাক্কা খেয়েছেন বলে নতুন সম্পর্ক গড়বেন না এটা ঠিক নয়। কে জানে হয়তো আরো ভালো কারো সাথে পরিচয় হতে পারে।
ধন্যবাদ আশাবাদী
আসলে কি জানেন, নতুন কোন সম্পর্ক করতে এখন খুব ভয় পাই। তাই পুরোনো গুলোই আঁকড়ে রাখার প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি।
ভালো থাকবেন।
যান সময় করে কক্সবাজার বা পাহাড় ঘেড়া খাগড়াছড়ি থেকে ঘুরে আসুন… হয়তো সাময়িক শান্তি পেলেও পেতে পারেন। দীর্ঘ দিনের সম্পর্ক খনিকের মধ্যে ভেঙ্গে গেলে কিরকম অনুভূতি সেটা বোধহয় আমিও অনুভর করেছি…
ধন্যবাদ, আরিফ ভাই
অল্পদিনের কিন্তু অনেক গভীর সম্পর্কের ভাঙ্গনও কিন্তু অনেকটা একই অনুভূতির জন্ম দেয়।
আপনার জন্য অনেক শুভ কামনা। ভালো থাকবেন….