আমি এখনো স্বপ্ন দেখি, প্রেমা
আজ নিজেকে বড় অসহায় মনে হয়
কবিতারা আমাকে ছেড়ে চলে গেছে
আগের মত কোনকিছু নিয়ে আর
ঘন্টার পর ঘন্টা ভাবতে পারি না
কোন কিছু অনুভব করতে পারি না
কোন কিছু আমাকে স্পর্শ করে না
কেন ? – জনিনা।
শুধু এটুকু জানি
তুমি আমার অস্তিত্ব, আমার সত্ত্বা
আমার অবিন্যাস্ত ভাবনাগুলো -
তোমার স্পর্শেই পূর্ণতা পায়
তোমার উষ্ণতায় আমার অনুভূতি।
কেন এত ভালোবাসলে আমাকে ?
আমার ধ্বংসপ্রাপ্ত অস্তিত্বকে
কেন নিয়ে এলে পবিত্র আলোয়?
তারপর…..
চলে গেলে এক সময় আমার অজান্তে
হারালে অসীমে -
যেখানে হারালে সব অনুভূতি মৃত হয়।
এতোটা স্বার্থপর কেন হলে তুমি !
বেঁচে থাকার স্বাদ নিয়ে জেগে আছো
তবুও মৃত্যুর ব্যাথায় নীল আমি।
অন্ধের মতো আজ খুঁজে বেড়াই তোমাকে
আমার পথে..
আমার জীবন আঁধার করে চলে গেছো তুমি
তবুও তোমার মূর্চ্ছ্বণায় এখনো আলোর স্বপ্ন দেখি আমি।
হয়তোবা তোমার জীবনে এ মূল্যহীন আমি আজ অস্পৃশ্য
তবুও তুমি আমার চেতনা, আমার অনুভূতি, আমার স্বত্তা -
এবং আমার অনেক শখের ভালোবাসা…












তারপর… এর পরের লাইন গুলো দারূণ লিখেছেন…
ধন্যবাদ, আরিফ ভাই
আসলে “তারপর” এর আগের অংশটুকু দুই বছর আগে লেখা…আর পরের টুকু পোষ্ট লেখার আগের রাতে লেখা। আর একটি মাত্র মানুষকে নিয়েই তা লেখা।
তাই একটু খাপছাড়া
ভালো থাকবেন
আমার কাছে বেশ ভালো লেগেছে কবিতাটা রিজভি ভাই… আপনিও ভালো থাকবেন…
ধন্যবাদ