শুভ জন্মদিন, প্রিয়া
প্রিয়া,
জীবনের সমস্ত আশা হারিয়ে যখন অন্ধকারের অতলে ধীরে ধীরে ডুবে যাচ্ছিলাম, অনেকটা হঠাৎ করেই আমার জীবনে এলে, ভাদ্র মাসের দুপুরে এক পশলা বৃষ্টির মতো। এলে, অনেক কাছে এলে, যতটা কাছে এলে একটা মানুষ তার আকাঙ্খাগুলো, সাধগুলো, অনুভূতিগুলো অন্যকারো দুহাতে তুলে দিয়ে নিশ্চিন্তে দিন কাটাতে পারে, যতটা কাছে এলে একটা মানুষ তার নিজেকে হারিয়ে ফেলে। আমার কবিতাগুলোর এপিটাফে এঁকে দিলে ভালোবাসার স্বাক্ষর।
জানো প্রিয়া, আজ আমার থেকে সুখী হয়তো এ পৃথিবীতে কেউই নেই। আমার দুঃখগুলো এত সুন্দর করে মুছে দিলে যে আজ আমি “কষ্ট” শব্দটাকেও ভুলে গেছি। আজ আমার থেকে খুশি কেউ নেই, কারন, আজ ২৫ সেপ্টেম্বর। আজ আমার সবচেয়ে কাছের, সবথেকে ভালোবাসার, সবথেকে শখের মানুষের জন্মদিন। আজ তোমার জন্মদিন।
পরম করুণাময় আজ তোমাকে আমার জন্য এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমি তার কাছে অনেক অনেক কৃতজ্ঞ।
অনেক কথা আজ মনের মধ্যে ভর করছে, কিন্তু ভাষায় প্রকাশ করতে পারছি না। দেখতে দেখতে ছয়টা বছর কেটে গেলো, চারপাশের অনেককিছুই পরিবর্তিত হয়েছে সময়ের প্রয়োজনে। শুধু বদলাওনি তুমি আর আমার জন্য তোমার ভালোবাসা। আমি খুব সুখী, খুব খুব সুখী।
আর আমাকে ক্ষমা কোরো, কারন আমার সবথেকে স্পেশাল দিনে তোমার কাছে থাকতে পারছি না। কথা দিচ্ছি, ইনশাল্লাহ আর কোনো বছর এই দিনে তুমি একা থাকবে না। আমাকে ক্ষমা করো।
শুভ জন্মদিন, আমার ভালোবাসা। MANY MANY HAPPY RETURNS !!!!
তোমার
প্রিয়












চমৎকার!
ধন্যবাদ